রাত ১১:৪২ | মঙ্গলবার | ২ জুন, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৫ জিলহজ, ১৪৪৭

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময়ই নজর কাড়ে ভক্তদের। 

May be an image of smiling and car

ফ্যাশন সচেতন এই অভিনেত্রীর কানের ঝোলানো দুল, নাকের নাকফুল আর হাতের আংটি যেন তার পুরো সাজে এনে দিয়েছে এক অনন্য আভিজাত্য।

May be an image of one or more people and people smiling

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘দেশি এলিগ্যান্স আর ওয়েস্টার্ন এজের পারফেক্ট ফিউশন। ওয়ান-শোল্ডার ড্রেপ, ব্ল্যাক পেন্সিল বুট, অক্সিডাইজড অ্যাকসেন্টস আর সফট গ্ল্যাম মেকআপে এসেছে স্যাসি কিন্তু ক্যাজুয়াল ভাইব।’

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে এই নায়িকা সব দিক দিয়ে বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’

 

ফা আ/ এনজি