রাত ৯:১৩ | মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২০ সফর, ১৪৪৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অত্যাসন্ন, বললেন ইরানি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে যুদ্ধ অত্যাসন্ন বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদী।

তবে সাম্প্রতিক সময়ে এই আলোচনা থমকে গেছে। এতে নতুন করে আবারও যুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে।

যুদ্ধ যে কোনো সময় বাধতে পারে এমন হুঁশিয়ারি দিয়ে ইরানের এ কমান্ডার বলেছেন, “যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ আত্মসমর্পণ চায় এবং ইরান জাতি কখনো আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ অত্যাসন্ন।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি না হয়, তাহলে ইরানে ফের সামরিক অভিযান শুরুর জন্য প্রস্তুত আছে মার্কিন বাহিনী। যুক্তরষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত শনিবার এই হুমকি দেন।

যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ‘ধৈর্য’ রেখে চলছেন যেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘ভালো চুক্তি’ হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

 

সূত্র: এএফপি

আ ই / এনজি