রাত ৯:০৯ | মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২০ সফর, ১৪৪৮

এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়’

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ভ আর এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক ঘটে ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ তানজিয়া জামান মিথিলার। বড় পর্দায় নিজের প্রথম এন্ট্রি দেখেই দর্শকদের অভাবনীয় সাড়ায় রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই নবাগত অভিনেত্রী। 

‘পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাকে গ্রহণ করেছেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার মতো নয় বলেও জানান তিনি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে মিথিলা শেষে লিখেছেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

 

 

ফা আ/ এনজি