রাত ২:১৬ | রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ৬ জিলহজ, ১৪৪৭

চিৎকার না দিলে আমাকে ধর্ষণের চেষ্টা করতো : ফারিন

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে মাঝরাতে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান। গত ১৩ তারিখ রাত সোয়া তিনটার দিকে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ও লোমহর্ষক পোস্টে নিজেই এই খবর নিশ্চিত করেছেন ফারিন।

No photo description available.

সাহসিকতার সাথে সেই পরিস্থিতি মোকাবিলা করেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি খুব সাহসিকতার সাথে চেঁচামেচি করে বেরিয়ে আসি এবং আমার ড্রাইভার আমার চিৎকার শুনেই এগিয়ে এসে লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে বলে, লোকটা অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল। আপনি ওয়াশরুমে ঢোকার পরেই আমি ভাবছিলাম হয়তো ময়লা ফেলতে যাচ্ছে, তাই কিছু বলিনি। আপনার চিৎকার শুনে বের হয়েছি।’

তার কথায়, ‘আমরা যেসব মেয়েরা বাইরে কাজ করি, আমরা জানি কত কত এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি, যেটার ভয়ে এসব বন্ধ হবে।’

 

 

ফা আ/ এনজি