বিনোদন ডেস্ক
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এরপর খবর এলো, লিভার জটিলতায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।
শনিবার (৯ মে) দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা খবরটি প্রথমে আনেন। এরপর বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন কারিনা কায়সারের বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। জানান, কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কায়সার হামিদ আরও জানালেন, তার অবস্থা খুব একটা ভালো নয়। এর আগে ফ্যাটি লিভার ছিল তার। কিন্তু অবহেলা করেছে, ওষুধও খায়নি ঠিকমতো। সে জন্য হঠাৎ ইনফেকশন হয়েছে। এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত।
তিনি আরও জানালেন, আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে তাকে। সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন কারিনা কায়সার।
ফা আ/ এনজি





