সকাল ১১:০৮ | মঙ্গলবার | ১৯ মে, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১ জিলহজ, ১৪৪৭

পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সরকার গঠনের পর আজ সোমবার (১৮ মে) রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১২ সালে প্রথমে ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ রুপি ভাতা চালু করেন। এরপর মুয়াজ্জিনদের জন্যও একই ব্যবস্থা করা হয়। এসব ভাতা দেওয়া হতো রাজ্যের সংখ্যালঘু ওয়েলফেয়ার বিভাগ থেকে।

এরপর ২০২০ সালে পুরোহিতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়। সুবিধাভোগীরা মাসে ১ হাজার রুপি করে পেতেন। তবে সর্বশেষ বিধানসভার নির্বাচনের আগে এটি ২ হাজার রুপি করা হয়।

গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় সেখানে প্রথমবারের মতো কট্টর হিন্দুত্ববাদী বিজেপিকে ক্ষমতায় এনেছেন সেখানকার মানুষ।

 

 

সূত্র: এনডিটিভি

আ ই / এনজি