দুপুর ১:৫৫ | রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৯ জিলকদ, ১৪৪৭

তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও

ক্রীড়া প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬

 

সবশেষ বিসিবির নির্বাচন নিয়ে চলতি মাসে তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। এরপর একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছে তদন্ত কমিটির সদস্যরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হয়েছেন তদন্ত কমিটির। তদন্ত কমিটির একজন সদস্য এমনটি নিশ্চিত করেছেন।

জানা গেছে দেশে পা রাখার আগে তিনি লিখিতভাবে তদন্ত কমিটিকে উত্তর দিয়েছেন। এখন পর্যন্ত তদন্ত কমিটির কাজ ভালোভাবেই চলছে বলে জানান সেই সদস্য। সেই সদস্য আরও জানান, ‘তদন্তের স্বার্থে যখন যাকে দরকার হবে তার সঙ্গেই কথা বলবেন তারা।’

এর আগে গেল শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এরপর রোববার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি কথা বলেছে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও।

পরে গণমাধ্যমকে ফারুক জানান, যেহেতু প্রতিপক্ষ ছিল না সে কারণে এখানে ম্যানিপুলেশনও হয়নি, ‘আমি বলেছি নির্বাচনে তো এখানে কোনো প্রতিপক্ষ ছিল না। সুতরাং এখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা কেমনে থাকবে? এখানে ভোটার ছিল ৭৬ জন, ৪২ ভোট কাস্ট হয়েছে এবং আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। সুতরাং ওইখানে ৩৪ ভোট নাই। যেহেতু প্রতিপ্রক্ষ ছিল না ওইখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা কম থাকে, নাই বললেই চলে। আমার মনে হয় ভোটাভুটি যেটা হয়েছে ঠিকই হয়েছে।’

 

কা হি/ এনজি