নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬
সিলেট-চট্টগ্রামের পর মঙ্গলবার ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের মিডিয়া সেল একথা জানিয়েছে।
বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠ. ঢাকার আজমপুর ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ,নরসিংদী মিলে ৭টি জনসভায় বক্তব্য রাখেন।
গতকাল চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে জনসভা করার পর ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম খেলার মাঠ, সোয়াগাজীর ডিগবাজী মাঠ, দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের বালু মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
জা ই / এনজি






