রাত ৩:২৩ | মঙ্গলবার | ৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৭ জিলকদ, ১৪৪৭

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই— বিএনপি

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৫

 

 

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের পর সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ এটার(গণভোট আগে) সাথে বিএনপি একমত নয়। আমরা পরিস্কারভাবে এটা বলে দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে পুরো বিএনপির অবস্থান ছিলো যে, গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুইটা আলাদা ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিস্কার।

‘‘ নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই প্রতিবেদন দেক সেটা তাদের সমস্যা। এটা বিএ্নপির সমস্যা না। আমাদের অবস্থান পরিস্কার। এই বিষয়ে(গণভোটে আগে)বিএনপি ঐক্যমত্য পোষন করে না সেহেতু সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই।”

আমীর খসরু বলেন, ‘‘ এই ব্যাপারে আর আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট ও নির্বাচন হবে… এটাই বিএনপির অবস্থান।”

‘‘ এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেরও এর পরিবর্তন হবে না।”

অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘‘ কারা কি সুপারিশ করেছে জানি না। যারা সুপারিশ করেছে তারা নির্বাচন করবে না, ভোট করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। সুপারিশ অনেকে অনেক কিছু করতে পারে।”

‘‘আমাদেরও অনেকগুলো সুপারিশ ছিলো যেগুলো ঐক্যমত্য আসে নাই। ইট ডাজেন্ট মিন দ্যাট এটা আমাদের জাতীয় সদনে সই করতে পারবে না, সই করেছে তো…যতটুকু ঐক্যমত্য হয়েছে। একটা বিষয় বুঝতে প্রত্যেক জিনিস ঐক্যমেত্যে সমাধান হতে হবে। ঐক্যমত্যের বাইরে গিয়ে কে কী বলছে, কে কী রিকমেন্ড করছে এটা তাদের ব্যাপার। ঐক্যমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এই বিষয়ে(গণভোটে আগে) ঐক্যমত্য পোষন করে না সেহেতু সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই।

 

 

জা ই / এনজি