স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচনালগ্ন থেকেই ক্রিকেটপ্রেমীদের বিনোদন জুগিয়ে আসছেন চিয়ারলিডাররা। চার-ছক্কা আর উইকেটের দেখা মিললেই গ্যালারিতে ঝড় তোলে তাদের নাচ। ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই চিয়ারলিডারদের নিয়ে আসে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।
বিভিন্ন এজেন্সির মাধ্যমে আইপিএলে পারফর্ম করা এই চিয়ারলিডাররা মোটা অঙ্কের পারিশ্রমিক পান। পুরো মৌসুম পারফর্ম করা একজন চিয়ারলিডার প্রায় ১৭ লাখ টাকা আয় করেন। আর প্রতি ম্যাচে তাদের পারিশ্রমিক প্রায় ১৪-১৭ হাজার টাকা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, চিয়ারলিডারদের সবচেয়ে বেশি টাকা দেয় দুই বলিউড তারকা শাহরুখ জুহির দল কলকাতা নাইট রাইডার্স। দলটির চিয়ারলিডাররা ম্যাচপ্রতি ২৪ হাজার টাকা আয় করেন।

এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতি ম্যাচে ২০ হাজার টাকা করে দেয়। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের মতো দলগুলো ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে বেতন দেয় তাদের চিয়ারলিডারদের।
এখানেই শেষ নয়। ম্যাচের পর পার্টিতে গেলে আরও রোজগার হয়। পাশাপাশি থাকে নানা সুযোগ-সুবিধা, ম্যাচ ফ্রি দেখা, থাকার জায়গা, ফ্রি খাওয়া-দাওয়া সবকিছুই সংস্থার তরফ থেকে থাকে।
জ উ / এনজি





