নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬
‘Don’t Miss a Beat’ (প্রতিটি হৃদস্পন্দনই জীবন)—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ইবনে সিনা হাসপাতালের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ‘বিশ্ব হার্ট দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ০৯:০০ টায় ইবনে সিনা হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীশেষেইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডিতে অনুষ্ঠিত হয় হৃদরোগ বিষয়ক বিশেষ আলোচনা সভা।
পবিত্র কুরআনতিলওয়াতেরমাধ্যমেঅনুষ্ঠানশুরুহয়এবংস্বাগত বক্তব্য প্রদান করেন ইবনে সিনা হাসপাতালের ডিরেক্টর (এডমিন) মো: আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখেনইবনে সিনা ট্রাস্টের বোর্ড মেম্বার, সিএমএইচ (ঢাকা)-এর প্রাক্তন কার্ডিওলজিস্ট এবং ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক কর্নেল (অব:)ডা: জেহাদ খান।
তিনি বলেন, প্রতিটি হৃদস্পন্দনই অমূল্য। সঠিক সময়ে হৃদরোগ শনাক্তকরণ ওআধুনিক চিকিৎসার মাধ্যমে অসংখ্য জীবন রক্ষা করা সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনইবনেসিনাহাসপাতালেরচিফ কার্ডিয়াক সার্জন ডা. মো: জাকির হোসেনএবং ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো: নিয়াজ মাখদুম শিবলি, বক্তাগণ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন তথানিয়মিতহাটা ও ব্যায়ামের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবনে সিনা হাসপাতালের ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইবনে সিনা হাসপাতালের ম্যানেজার (এডমিন) মো: মোস্তাফিজুর রহমান।
উক্তঅনুষ্ঠানেহাসপাতালেআগতসেবাগ্রহীতা, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহআরোঅনেকেউপস্থিত ছিলেন।
জা ই / এনজি






