সন্ধ্যা ৬:৫২ | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৫ রবিউস সানি, ১৪৪৮

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৬
বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ সদস্যের একটি পর্যটক দল বৃহস্পতিবার বগালেকে ভ্রমণে আসে। দলের আটজন রাতযাপনের জন্য বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কেউক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।

ঘটনার পর তাদের খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত প্রায় ১২টার দিকে কয়েক ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আ ই/ এনজি