রাত ১২:১৮ | বৃহস্পতিবার | ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের একটি জাহাজে হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি এই তথ্য জানিয়ে বলেছে, জাহাজে হামলায় নিহত দু’জনই ফিলিপিনো।

অনুমতি ছাড়া সংবেদনশীল ও সংকীর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টা করা ট্যাংকারগুলোকে আগেই হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এর এক মাস আগে, হরমুজ প্রণালির কাছে বাহরির আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছিল। সেই সময় ওয়াদিয়ান নামের সুপারট্যাংকার ওমান উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করছিল।

এর আগে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে বাহরির আমজান ও মাসা নামের আরও দুটি জাহাজ হামলার শিকার হয়।

সূত্র: রয়টার্স।

আ ই / এনজি