রাত ৯:৩৫ | বৃহস্পতিবার | ১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৯ রবিউস সানি, ১৪৪৮

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পরেই শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০১)। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুফি ইউসুফ জানান, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে মাহাথির মোহাম্মদকে।

উল্লেখ্য, দুই মেয়াদে দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে থাকা থাকা মাহাথিরের হৃদরোগের সমস্যা রয়েছে। অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে; সর্বশেষ গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

সুফি আরও বলেন, “মানসিক টানাপোড়েন, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাব—সব মিলিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য এসব বিষয় মোটেও ভালো নয়।”

পেশায় চিকিৎসক ও মালয়েশিয়ায় জনস্বাস্থ্য পরিষেবার মুখ্য প্রবক্তা সিতি হাসমাহ ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই দম্পতির সাত জন সন্তান রয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির শপথ নেন ১৯৮১ সালে। তারপর প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে একনাগাড়ে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিরেন তিনি। তারপর ৯২ বছর বয়সে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান তিনি।

 

 

সূত্র : এএফপি

আ ই / এনজি