সন্ধ্যা ৭:৫৮ | সোমবার | ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৬

 

 

 

সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে হামলাও রয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

আ ই / এনজিfacebook sharing button
messenger sharing button