রাত ১২:২৩ | সোমবার | ১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২৭ মহর্‌রম, ১৪৪৮

সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই ২০২৬

সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবেন বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপনের কয়েকটি কর্মসূচি রয়েছে।”

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বটাজোরে বৃক্ষ রোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরনদী পাশে বৃক্ষ রোপন কর্মসূচি। এছাড়া বিকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান।

বরিশালে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।

 

 

জা ই / এনজি