সাধারণত মার্কিন নৌবাহিনীর মিশন বা মোতায়েন ছয় থেকে ৯ মাসের জন্য হয়ে থাকে। তবে কোনো যুদ্ধ বা সংঘাতকালীন পরিস্থিতিতে এই সময়সীমা বাড়ানো হয়। নাম প্রকাশ না করার আহ্বান জানিয়ে থাই ওই কর্মকর্তা বলেছেন, প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সৈন্যবাহী এই রণতরী দীর্ঘ সমুদ্রযাত্রার পর বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে অবস্থান করবে।
এক বিবৃতিতে থাই নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, এই বিরতি নিয়মিত বন্দর সফর; যার মূল উদ্দেশ্য সেনাসদস্যদের মানসিক ও শারীরিক বিশ্রাম এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা।
তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ব্যাংককে অবস্থিত মার্কিন দূতাবাস।
সামরিক সংবাদ বিষয়ক দুই সংবাদমাধ্যম নেভি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস চলতি মাসে এই রণতরীর সৈন্যদের বিধ্বস্ত দশা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, রণতরী আব্রাহাম লিংকনের নাবিকদের আত্মহত্যার চেষ্টা এবং মনোবল কমে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, জাহাজের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
১৯৫৪ সাল থেকে চুক্তিবদ্ধ মিত্র এবং ২০০৩ সাল থেকে মেজর নন-ন্যাটো অ্যালাই হিসেবে মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ডই যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক সামরিক অংশীদার। দেশ দুটির সামরিক বাহিনীর মধ্যে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে।
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক অংশীদার। দেশটি ১৯৫৪ সাল থেকে চুক্তিভিত্তিক মিত্র এবং ২০০৩ সাল থেকে ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র হিসেবে কাজ করছে। উভয় দেশের সামরিক বাহিনীর মাঝে শক্তিশালী সম্পর্ক রয়েছে।
সূত্র: রয়টার্স
আ ই / এনজি






