রাত ১২:১৩ | বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২১ সফর, ১৪৪৮

সীমান্তে বাংলাদেশি নিহতসহ দেশজুড়ে প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন এবং সারা দেশে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণ ও সারা দেশে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নাগরিকের প্রাণহানি জাতির জন্য খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। এছাড়া নাগরিকদের কুপিয়ে হত্যা চরম বর্বরতা। বিস্ফোরণে নাগরিকদের হতাহতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি এবং কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াত নেতা বলেন, এসব মৃত্যু ও হত্যাকাণ্ড পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। আমি আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি। একইসঙ্গে হতাহতের পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের দাবি জানান।

স্থলমাইন বিস্ফোরণে নাগরিকদের মৃত্যুসহ সব অনাকাঙ্ক্ষিত মৃত্যুরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

খা সা / এনজি