রাত ৩:০৯ | শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ৩ সফর, ১৪৪৮

শেষ ওভারে সাইফউদ্দিনের ৪ ছক্কায় বড় সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম-সাইফ হাসানরা। দুই ওপেনারের জোড়া ফিফটিতে শক্ত ভিত পায় সফরকারীরা। সেখানে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি। ইনিংসের শেষ ওভারে টানা ৪টি ছক্কা হাঁকান সাইফউদ্দিন। তাতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

রান খরায় ভুগতে থাকা ওপেনাররা আজ দারুণ শুরু করেন। অবশ্য একাধিকবার জীবন পেয়েছেন তামিম-সাইফ দুজনই। সেটা কাজেও লাগিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন তামিম, আর সাইফ এই মাইলফলক ছুঁতে খরচ করেন ৪২ বল।

ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। সবমিলিয়ে ৪৪ বলে ৫৮ রান করেছেন তিনি। আরেক ওপেনার সাইফের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান।

কা হি / এনজি