দুপুর ১২:৪৭ | রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৯ জিলকদ, ১৪৪৭

ল চলাকালীন সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২৬

 

 

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কিভাবে নিরসনে করা যায় সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে শিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাক্ষাৎ করেছেন। ” ‘ রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয় তা কিভাবে নিসরস করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে তার নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘ উদাহরণ হিসেবে দেখা গেছে রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীরন জন্য এক‘শ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়।” ‘‘ এই সমস্যাগুলো এড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।”

শিক্ষা মন্ত্রীর পরে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতি মন্ত্রী অনিন্দ ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

পরে নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

 

 

জা ই ./এনজি