রাত ৯:২৬ | বৃহস্পতিবার | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৯ সফর, ১৪৪৮

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সূত্র জানা গেছে, মনোনয়ন ফরমে প্রস্তাবক হলেন, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও সমর্থক এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

 

 

জা ই/ এনজি