ক্রীড়া প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৬

বেশ সমৃদ্ধ স্কোয়াড নিয়েও চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে তাদের একটি জিতলেই চলবে। এরই মাঝে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজিটির আর্মব্যান্ড পরা নুরুল হাসান সোহানের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
বিপিএলের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই অধিনায়ক। এর আগে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবার রংপুরের দায়িত্ব পেলেন লিটন। চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এখন পর্যন্ত রংপুরের জার্সিতে সর্বোচ্চ রান করেছেন। যদিও গড়টা সুখকর নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।
শা হা/ এনজি






