দুপুর ১:০১ | রবিবার | ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।

তবে কোথায় তারা হামলার শিকার হন এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো হামলায় অংশ নিয়েছিলেন কি না সেটিও উল্লেখ করেনি তেহরান।

এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছিল ইরান।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন।

‘‘উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।’’

 

 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি

আ ই / এনজি