নিজস্ব প্রতিবেদক
শনিবার (২৫ জুলাই) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। আমি মেট্রো স্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণকালে স্প্রিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।






