রাত ১২:৩৪ | শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৯ জিলহজ, ১৪৪৭

মির্জা ফখরুল : বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৬
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় নিজ দলের বিষয়ে তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে আজ সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অন্যান্যরা।

 

 

জা ই / এনজি