সকাল ১১:০৩ | শনিবার | ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় : জামায়াত আমির

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বাংলাদেশ এই জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

 

 

 

খা সা / এনজি