রাত ৩:২১ | সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ৫ সফর, ১৪৪৮

ভূমিকম্পে কাঁপল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি।

 

 

সূত্র:  আল জাজিরা

আ ই / এনজি