রাত ৪:৪৪ | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৪ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৭ রবিউস সানি, ১৪৪৮

ভারতের কাছে ১০ গোলে হারল বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাগোয়া থেকে

নাগোয়ার নিকটবর্তী শহর গিফুতে। সেখানেও বৃষ্টিস্নাত আবহাওয়া। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার হকি ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। এরপর খেলা শুরু হলে ভারতের গোলবন্যায় ১০-০ ব্যবধানে হারে বাংলাদেশ।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই অভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান জুগরাজ সিং। প্রথমার্ধেই আরও জোরালো হয় ভারতের আক্রমণ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হার্মানপ্রিত সিং। ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন সুখজিৎ সিং।

৪০ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হার্মানপ্রিত। ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে নিজেকে আলাদা করে তোলেন শিলানন্দ লাকরা। ৪৫ মিনিটেই আরেকটি পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন হার্মানপ্রিত সিং। শেষ দিকে ৫৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সাঞ্জয়। ম্যাচের শেষ মিনিটে দশম গোলটি করেন মানদীপ সিং।

কা হি / এনজি