মুখে মাস্ক পরে ছদ্মবেশে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বিএমটিসি বাসে যাতায়াত করেন তিনি। এ সময় সাধারণ যাত্রীদের নিয়মিত অভিযোগের বিভিন্ন সমস্যার সত্যতা নিজ চোখে দেখেন তিনি। তবে গুরুতর অভিযোগ উঠেছে, ‘ফান ওয়ার্ল্ড’ স্টপেজে এক যাত্রী নামার সংকেত দেওয়ার পর একটি বাস থামেনি। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরতি সুরেশ ওই বাসের চালক ও কন্ডাক্টরকে বরখাস্ত করার নির্দেশ দেন।
পরে নাগাশেট্টিহাল্লিতে বাস থেকে নামার পর এক অটোরিকশাচালকের সঙ্গে যাত্রীর ভাড়ার বিরোধও মেটান মন্ত্রী সুরেশ। ওই চালকের মিটারে ভাড়া ৩০ রুপি উঠলেও তিনি ৩৬ রুপি দাবি করেছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রী।
কর্ণাটকের এই মন্ত্রী বলেছেন, ‘‘জবাবদিহিতা জোরদার, পরিবহন কর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় এবং যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা আরও উন্নত করতে বেঙ্গালুরুজুড়ে এমন ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে।’’
সূত্র: ইন্ডিয়া টুডে।
আ ই / এনজি






