নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য-সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। বিসিবি সভাপকি তামিম ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা (বিসিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা এই কমিটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে।
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির লক্ষ্য অর্জনে আপনার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের প্রত্যাশা রইল; উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটি-সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেলোয়ার হোসেন শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির একজন কাউন্সিলর। তিনি সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এই পদে মনোনীত হয়েছেন। ক্রিকেটাঙ্গনের দীর্ঘদিনের সংগঠক ও বৃহত্তর গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা।
জা ই / এনজি






