রাত ১২:১১ | সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২০ মহর্‌রম, ১৪৪৮

বিয়ের পরই গৌরিকে নিয়ে নাচলেন আমির

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় চুটিয়ে প্রেম করার পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে একেবারে ঘরোয়া ও সুশৃঙ্খল পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমির-গৌরির বিয়ের এই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, যিনি নিজেও এই বিয়ের আমন্ত্রিত অতিথি ছিলেন। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ইরফান পাঠান লিখেছেন, ‘প্রিয় আমির ভাই এবং গৌরি, তোমাদের বিয়েতে রইল অনেক অনেক অভিনন্দন।

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে
বিয়ের আয়োজনে পরিবারের সঙ্গে আমির খান।

তার কথায়, ’তোমাদের দুজনের বাকি জীবন যেন ভালোবাসা, সুখ, হাসি আর একতাবদ্ধতায় কাটে, সেই কামনাই করি। আল্লাহ যেন তোমাদের এই সুন্দর পথচলাকে অফুরন্ত আনন্দ ও অগণিত বরকতে ভরিয়ে দেন। তোমাদের দুজনের জন্য অনেক খুশি, আবারও অভিনন্দন।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়েতে উপস্থিত পরিবারের সদস্যরা তখন হাততালি ও করতালিতে মুখরিত করে তোলেন চারপাশ। নাচ শেষে একে অপরকে এক আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ করেন এই নবদম্পতি। ভিডিওর শেষ অংশে আমিরকে চিরচেনা রসিক মেজাজেও খুনসুটি করতে দেখা যায়।

 

 

 

ফা আ/ এনজি