রাত ৪:১৮ | সোমবার | ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৬ রবিউস সানি, ১৪৪৮

‘বডি শেমিং’-এর বিরুদ্ধে স্বরার ব্যতিক্রমী প্রতিবাদ

বিনোদন ডেস্ক

সন্তান জন্মের পর আর দশজন নারীর মতো তারকাদের শরীর ও চেহারায় পরিবর্তন আসে। আর তা যেন মানতেই চান না অনেকে। কিছুদিন আগে মাতৃত্বকালীন পরিবর্তনের জন্য ব্যাপক কটাক্ষের শিকার হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ নিয়ে এখনো ভারতের বিনোদন অঙ্গনে বিতর্কের হাওয়া হইছে। সে আবহের রেশ না কাটতেই ‘বডি শেমিং’ নিয়ে সোচ্চার হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর; জানালেন তীব্র প্রতিবাদ। 

স্বাভাবিকভাবেই কুরুচিকর এসব ট্রলের বিরুদ্ধে এখন সোচ্চার হচ্ছেন বলিউড তারকারা। যেমন দিন কয়েক আগে, যখন ক্যাটরিনা কাইফের বডি শেমিং নিয়ে আলোচনা তুঙ্গে, তখন একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে নিজের টি শার্ট খুলে ও তীর্যক বক্তব্য দিয়ে সমালোচকদের বিরুদ্ধে এক হাত নিয়েছিলেন সালমান খান। এবার প্রায় একই কাজ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের বডি শেমিংয়ের প্রতিবাদ নিজেই করলেন।

স্বরার পোশাকে প্রতিবাদের ভাষা

জনসমক্ষে এমন পোশাক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আমার মেয়ের বয়স এখন তিন বছর। বিগত তিন বছর ধরে বহু মানুষ আমার অতিরিক্ত ওজন নিয়ে কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বহু অপরিচিত ব্যক্তি আমাকে গরু কিংবা জলহস্তী বলে ডেকেছে। তাই এখন আমি এটাই মেনে নিয়েছি।’

বিষয়টি নজরে এসেছে নেটিজেনদের। ইতিবাচক মনোভাব নিয়ে অনেকেই স্বরাকে পূর্ণ সমর্থন করেন; বডি শেমিংয়ের বিরুদ্ধে লড়ায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন। অন্যদিকে সমালোচকদের নোংরা মানসিকতা নিয়েও মন্তব্য করেন অনেকে।

 

 

ফা আ/ এনজি