রাত ১:২৪ | শনিবার | ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৪ রবিউস সানি, ১৪৪৮

বড় হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে মেলেনি গোলের দেখা। ফলাফল মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার। ৩-০ গোলের ব্যবধানে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ ফুটবল দল।

ফিফা আশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বেশ গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। বিপরীতে বাংলাদেশ ছিল একেবারে ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার। কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

একের পর এক আক্রমণ চালাতে থাকেন মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশ। নিজেরা আক্রমণ সাজানোর সুযোগই পাচ্ছিল না। ম্যাচের ১৮তম মিনিটে আর গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপু, থামাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষকও। আলতো করে টোকা দিয়ে দলকে লিড এনে দেন আরিফ আইমান।

ম্যাচের ৩৮তম মিনিটে শাকিল আহাদ তপু ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এ সময় তপুর দেওয়া ভুল পাসে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

এদিকে ৭৬তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। সতীর্থের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন হামজা। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষক ছিলেন। কিন্তু তার নেওয়া শট রুখে দেন মালয়েশিয়ার গোলকিপার। দ্বিতীয়বার ফের শট নিলে কর্নারের বিনিময়ে তা ঠেকান তিনি।

এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ০-৩ গোল ব্যবধানে হেরে মাঠ ছাড়েন থমাস ডুলির শিষ্যরা।

 

 

কা হি/ এনজি