রাত ২:৩৯ | মঙ্গলবার | ৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২১ মহর্‌রম, ১৪৪৮

প্রধানমন্ত্রীর সঙ্গে IAPB-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন International Agency for Prevention of Blindness (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পিটার হল্যান্ড (Peter Holland)।

আজ সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং IAPB-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

 

জা ই / এনজি