সকাল ১০:০৬ | বুধবার | ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

সায়নী গুপ্তা। বাঙালি অভিনেত্রী। তবে অভিনয় করেন বলিউডে। হিন্দি সিনেমা ও সিরিজে বেশ পরিচিত মুখ তিনি। অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এবার নাম লেখালেন নির্মাণে। আর প্রথম নির্মাণেই চমকে দিলেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ভারতের ১০ উৎসবে দেখা যাবে ‘আসমানি’। ইতোপূর্বে বিভিন্ন আয়োজনে স্বীকৃতি পেয়েছে সিনেমাটি। ৫৯তম ওয়ার্ল্ডফেস্ট-হিউস্টন উৎসবে সেরা শিশুতোষ সিনেমার স্পেশাল জুরি এবং ইন্ডি-মিম ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে সেরা শর্ট ফিল্ম অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড।

নির্দেশনায় ব্যস্ত সায়নী গুপ্তা

উল্লেখ্য, সায়নীর জন্ম ১৯৮৫ সালে কলকাতায়। পড়েছেন ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’ সিনেমা দিয়ে অভিষেক হয় তার। এরপর তিনি অভিনয় করেছেন ‘ফ্যান’, ‘জলি এলএলবি ২’, ‘জাজ্ঞা জাসুস’, ‘যাব হ্যারি মেট সেজাল’, ‘ফুকরে রিটার্নস’, ‘আর্টিকেল ১৫’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ সায়নীকে দেখা গেছে ২০২৪ সালের ‘খাবো কা ঝামেলা’য়। এছাড়া ওটিটিতে তাকে দেখা গেছে ‘ফোর মোর শটস প্লিজ!’, ‘কল মি বে’, ‘দিল্লি ক্রাইম’ ও ‘গ্লোরি’তে।

 

ফা আ/ এনজি