বিকাল ৫:৪৫ | মঙ্গলবার | ১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৭ সফর, ১৪৪৮

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পেয়েছেন জনপ্রিয়তা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে দেখা গেছে ইসরাত অতিথিকে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

এদিকে অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা সামলে পড়াশোনা ঠিক রাখতে অনেক বেগ পোহাতে হয়েছে অতিথিকে। তাই অতিথির এই ফলাফলে তার পরিবারও ভীষণ খুশি।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের দৃশ্যে ইরফান সাজ্জাদের সঙ্গে অতিথি

জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন অতিথি। তবে নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পড়াশোনা তার জন্য অধিক চাপের হয়ে যাচ্ছিল। তাই বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নিয়ে দিয়েছেন পরীক্ষা। এমনকি পরীক্ষার দুই দিন আগেও শুটিং করতে হয়েছিল তাকে।

 

 

ফা আ/ এনজি