রাত ১০:০৪ | রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২২ জিলকদ, ১৪৪৭

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান : কাশ্মিরের স্বায়ত্বশাসনের অন্যতম হরণকারী মাখনলালের পা ছুঁয়ে সালাম মোদির

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানের মঞ্চে এক বৃদ্ধের পা ছুঁয়ে সালাম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, ৯৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম মাখনলাল।

দেশভাগের পর জম্মু ও কাশ্মির ছিল একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। সেখানে প্রবেশের ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজের মানুষেরও অনুমতির প্রয়োজন ছিল।

কিন্তু ১৯৫৩ সালে ড. শ্যামা প্রসাদ মুখার্জি নামে এক ব্যক্তি এটির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারা কাশ্মিরেও ভারতের পূর্ণ শাসন চালুর দাবি করেন। এর অংশ হিসেবে শ্যামা প্রসাদ ও মাখনলালসহ আরও অনেকে অনুমতি ছাড়া কাশ্মিরে প্রবেশ করেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তার অবস্থায়ই শ্যামা প্রসাদের মৃত্যু হয়। অপরদিকে মাখনলাল জেল খেটে ফিরে আসেন।

সর্বশেষ ২০১৯ সালে নরেন্দ্র মোদি ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করেন। এর ফলে কাশ্মির তার স্বায়ত্ত্বশাসন হারায় এবং এটি ভারতের অন্য রাজ্যগুলোর মতো সাধারণ রাজ্যে পরিণত হয়।

এখন ভারতের অন্যান্য জায়গার মানুষও সেখানে গিয়ে জমি কিনতে পারেন। যা আগে শুধুমাত্র কাশ্মিরিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

“কলকাতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মাখন লাল সরকারের সঙ্গে দেখা করার সুযোগ হলো। অত্যন্ত জাতীয়তাবাদী এ মানুষটি ড. শ্যামা প্রসাদের সঙ্গে কাজ করেছেন। এমনকি জম্মু-কাশ্মিরে ড. শ্যামা প্রসাদের সফরসঙ্গী হিসেবে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন।”

 

সূত্র: এনডিটিভি

আ ই / এনজি