রাত ৮:৪৪ | সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ৫ সফর, ১৪৪৮

পর্দায় অন্যের সঙ্গে চুম্বন দৃশ্য কিভাবে মানিয়ে নেন বনি-কৌশানী?

বিনোদন ডেস্ক

পর্দায় অন্যের সঙ্গে চুম্বন দৃশ্য কিভাবে মানিয়ে নেন বনি-কৌশানী?

ভারতের পশ্চিমবঙ্গের জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। পর্দায় এবং পর্দার বাইরে তাদের রসায়ন সেখানকার দর্শক পছন্দ করেছে। কিন্তু পর্দায় যখন অন্য শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়, সেটা কিভাবে মানিয়ে নেন তারা? এ বিষয়েই এবার কথা বলেছেন বনি।

কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত

সম্প্রতি ‘লাভ শর্টস’ সিরিজের দৃশ্যে বনিকে চুম্বন দৃশ্যে দেখা গেছে, বিপরীতে আছেন অঙ্গনা রায়। দৃশ্যটি নিয়ে টালিগঞ্জে চর্চাও হচ্ছে বেশ। আবার কিছুদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুম্বনদৃশ্যে দেখা গেছে কৌশানীকে।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে ব্যক্তিগত জীবনে প্রেমিকার সঙ্গে তার সমীকরণ, বোঝাপড়া জরুরি। সেটা বরাবরই পরিষ্কার রাখেন বলে জানালেন বনি। তার ভাষ্য, ‘দুজনে সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে পার্টনারের সঙ্গে আলোচনা করাটাই স্বাভাবিক। এটা জানিয়ে রাখা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। যেহেতু আমার পার্টনার, আমার পেশার সঙ্গেই যুক্ত, তাই স্বাভাবিকভাবেই সে বুঝবে এবং সাহায্য করবে। আমার আর কৌশানীর মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সঙ্গীকে অন্যের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখলে অধিকারবোধ থেকে একটু হিংসে হওয়াটাই স্বাভাবিক। সেটুকু তো কাজ করবেই। সম্পর্কের ক্ষেত্রে এটা তো হয়ই। কিন্তু আমরা নিজেকে বোঝাই যে, এটা শুধুমাত্র কাজের জন্যই, তখন আবার ঠিক হয়ে যায়।’

বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি

 

 

 

ফা আ/ এনজি