বিকাল ৫:০৩ | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ৬ রবিউস সানি, ১৪৪৮

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

২০২৭ সালের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দ্বিপাক্ষিক সিরিজটি খেলতে নেপাল শুরুতে আগ্রহ দেখায়। তাদের প্রস্তাবে এবার সাড়া দিয়েছে বিসিবি। গত শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে।’

তখনই নাফিসের কথায় এই সিরিজ নিয়ে সবুজ সংকেত মিলেছিল, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুব পজিটিভলি নিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।’

শা হা / এনজি