রাত ৪:৫৯ | সোমবার | ৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১৯ সফর, ১৪৪৮

নেত্রকোনা জেলার দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মানসুরা এমপি

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬

 

 

নেত্রকোনার  পূর্বধলা সরকারি কলেজ এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেছেন মানসুরা আলম, এমপি।

প্রতিষ্ঠান দুটি পরিদর্শনকালে তিনি তার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন। নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। আজ তিনি আনুষ্ঠানিকভাবে এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন।

এছাড়াও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কার, কমনরুমের উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি অত্যাধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

 

 

 

ম র / এনজি