রাত ৪:৫৪ | সোমবার | ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৩ মহর্‌রম, ১৪৪৮

নিউইয়র্কের বাসে টিভি ও শৌচাগার সুবিধা

জ্যেষ্ঠ প্রতিবেদক, নিউইয়র্ক থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্বের অন্যতম ব্যস্ত শহর। প্রাত্যহিক জীবনে সবাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিনিয়ত ছুটে চলছেন। এক শহর থেকে আরেক শহরে বাস যাতায়াতে নির্ভরশীল অনেকেই। বাসে বিনোদনের জন্য রয়েছে টিভি, তেমনি প্রয়োজনের জন্য আছে শৌচাগার (টয়লেট) সুবিধা।

প্রায় ৫০ আসনের বাসে ড্রাইভারের পাশেই রয়েছে একটি ছোট টিভি মনিটর। দুই পাশে দুটি করে আরো চারটি টিভি। ভ্রমণের পাশাপাশি বিনোদনের সুযোগ। মোবাইল, ল্যাপটপ চার্জ দেয়ার সুব্যবস্থাও রয়েছে নিউইয়র্কের এসব বাসে।

প্রায় ৫০ জনের বাসে শৌচাগার অবশ্য একটি। বাসের একেবারে পেছনে ছোট্ট আয়তনে গড়া হয়েছে এই সুবিধা। বিমানের আদলেই অনেকটা। ছোট্ট এই ব্যবস্থা ভ্রমণে যাত্রীদের অনেক বিড়ম্বনা থেকে মুক্তি দেয়। নিউইয়র্ক থেকে অন্য শহরে যাওয়া অনেক বাসেই এই ব্যবস্থা রয়েছে।

 

 

আ হো / এনজি