সংসদ প্রতিবেদক
দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের চেয়ে বেশি খাদ্যশস্য রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশে চাল ও গমের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।
খাদ্যমন্ত্রী বলেন, ৩০ আগস্ট এর হিসাব অনুযায়ী দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। গত ৬ আগস্ট অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় স্বাভাবিক সময়ের জন্য ১৪ লাখ মেট্রিক টন এবং সংকটকালীন সময়ের জন্য ১৫ লাখ মেট্রিক টন নিরাপত্তা মজুত রাখার সিদ্ধান্ত হয়।
FAO-এর Food Outlook অনুযায়ী, ওই অর্থবছরে দেশে চালের চাহিদা বা ব্যবহার ছিল প্রায় ৪২৩ লাখ মেট্রিক টন এবং গমের চাহিদা ছিল ৮২ লাখ মেট্রিক টন। চালের মোট সরবরাহ ছিল ৪৩৬ দশমিক ৫২ লাখ মেট্রিক টন এবং গমের মোট সরবরাহ ছিল ৮৩ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে চাহিদা অনুযায়ী খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজন অনুযায়ী চাল ও গম আমদানি করা হয়। উৎপাদন, আমদানি ও সরকারি মজুতের সমন্বয়ের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জা ই/ এনজি






