বিকাল ৫:৪৬ | বুধবার | ১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২৮ সফর, ১৪৪৮

দেড় বছর আগে বিয়ে, নতুন সংসারের খবর দিলেন সোহানা সাবা

নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে সংসার ছিল অভিনেত্রী সোহানা সাবার। দীর্ঘ ১০ বছরের সেই সংসার ভেঙেছে বহু আগে। একমাত্র সন্তানকে নিয়ে জীবন নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সাবা। এবার সে জীবনে নতুন অধ্যায় যোগ হওয়ার খবর দিলেন অভিনেত্রী। জানালেন, তিনি বিয়ে করেছেন।

তবে সম্প্রতি নয়, দেড় বছর আগেই হয়েছে সোহানা সাবার বিয়ে। পাত্রের নাম ফয়সয়াল। তিনি একজন ব্যবসায়ী। গণমাধ্যমকে সাবা জানান, পাঁচ বছর প্রেমের পর তারা বিয়ে করেছিলেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করেননি।

বিয়ের দিন স্বামী ও পরিবারের সঙ্গে সোহানা সাবা

ফয়সালের প্রতি আগেই আকৃষ্ট হয়েছেন সাবা। কিন্তু বুঝতে দেননি। যখন ফয়সাল ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, তখন আর দ্বিধা না রেখে ‘হ্যাঁ’ বলে দেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘মনে হয়েছিল, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন।’

সোহানা সাবা
ফা আ/ এনজি