সকাল ১১:০৭ | মঙ্গলবার | ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮

তুরাগ এলাকার ‘চিহ্নিত চাঁদাবাজ’ ফারুক গ্রেপ্তার

চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের পাঁচ মামলার আসামি মো. ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী ফারুক রাজধানীর তুরাগ এলাকার তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের ৩/বি রোডে হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তো হো / এনজি