রাত ১২:১৪ | রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২০ জিলহজ, ১৪৪৭

জাহ্নবী কাপুর ;  ‘নায়িকাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যামেরাবন্দির অধিকার নেই’

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে শোবিজ অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ও শরীরের নির্দিষ্ট অংশকে ফোকাস করে ছবি তোলার প্রবণতা। ফটোগ্রাফার কিংবা পাপারাজ্জিদের একাংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনেত্রীদের স্পর্শকাতর দিকগুলোকে ক্যামেরাবন্দি করছেন বলে অভিযোগ।

সম্প্রতি এক পডকাস্টে সম্মতি ছাড়া নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন নিয়ে কথা বলেন তিনি। এ সময় পাপারাজ্জিদের কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তবে বলে রাখা ভালো, এই পডকাস্টে জাহ্নবীকে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন অভিনেত্রীদের মতো আপনাকেও ‘আবেদনময়ী’ হিসেবে উপস্থাপনের বিষয়গুলো সামনে এসেছে। বিষয়গুলো আপনাকে অস্বস্তিতে ফেলে কি না?

কথা প্রসঙ্গে সেখানেই উঠে আসে এই ‘উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দি’র আলোচনা। জাহ্নবী জানান, বিষয়টি নিয়ে তিনি আলোকচিত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। তাদেরকে বুঝিয়েছেন, নারীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত।

জাহ্নবী বলেন, আমি তাদের বলেছি, এটি আমাদের জন্য যেমন খারাপ, তেমনি অস্বস্তিকর। এটি আমাদের ব্যক্তিগত গোপনীয়তাও লঙ্ঘন করে। এতে আমাদের কোনো সমর্থন নেই। আমরা যখন কোনো বিশেষ পোশাক পরে বাইরে বের হই, তখন আমরা কখনোই ভাবি না যে কেউ একজন আমাদের দিকে ক্যামেরা তাক করে নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গের ওপর জুম করবে।

জাহ্নবী এও জানান, এই কথাগুলো আলোকচিত্রীদের শোনানোর পর তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন।

 

 

 

ফা আ/ এনজি