রাত ৯:২৭ | সোমবার | ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৩ মহর্‌রম, ১৪৪৮

জার্মানিতে গুলিতে নিহত অন্তত ৫

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্টাড পুলিশের আরেকজন মুখপাত্র আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও অস্পষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে জড়িত আর কোনও সন্দেহভাজন পলাতক নেই বলেও জানিয়েছেন তিনি।

হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার বাসিন্দার শহর স্টাডের একটি যুব কল্যাণ কেন্দ্রে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক বিরল। তবে দেশটিতে গত কয়েক বছরে বেশ কিছু বড় ধরনের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

 

 

সূত্র: রয়টার্স

জা ই / এনজি