ক্রীড়া প্রতিবেদক
ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের দল ঘোষণাও করেছে। বাংলাদেশও সোনা জয়ের লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছে। বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হতে পেরেছে,জাতীয় দলের আদলে হবে এবারের দল। যেখানে অধিনায়ক হিসেবে দেখা যাবে তাওহীদ হৃদয় না হয় লিটন দাসকে। এ ছাড়া মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, তানজিদ তামিম, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলদেরও দেখা যাবে।
তবে রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল থাকছেন না এশিয়ান গেমসের দলে। ৩ মাস আগেই নির্বাচকদের ২৫ সদস্যের দল দিতে হয়েছিল যেখানে নাম ছিল না রুবেলের। যে কারণে নতুন করে স্কোয়াডে ঢোকার আর কোনো সুযোগ পাচ্ছেন না চট্টগ্রামের এই স্পিনার। প্রসঙ্গত, চলমান টপ এণ্ড টি-টোয়েন্টি লিগে বল হাতে ভেলকি দেখাচ্ছেন রুবেল।
এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল।






