রাত ৪:৩৯ | বুধবার | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ১৫ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৮ রবিউস সানি, ১৪৪৮

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকাদের মাঝে অন্যতম রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। বর্তমানে তারা ব্যস্ত তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। সঞ্জয় লীলা বানশালির এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন তারা। চলছে শেষদিকের প্রচার-প্রচারণার কাজ। 

সেলুলয়েড জগতে প্রেমিক কিংবা স্বামীরা সাধারণত প্রেমিকা বা স্ত্রীদের কোলে তুলে নিতে দেখা গেলেও রণবীরের বাস্তব জীবনে দেখা গেল অনন্য নজির। স্ত্রী অভিনেত্রীর কোলে ঠাঁই পেলেন রণবীর! যা মূলত নজর কেড়েছে এই তারকা দম্পতি ভক্তদের।

নেটদুনিয়ায় পোস্টটি শেয়ার হতেই আলোচনায় চলে আসে। ভক্তরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ‘রণলিয়া’ দম্পতির ঘরে রয়েছে মেয়ে রাহা। তাদের প্রেম-সুখের দাম্পত্য এখনও অটুট। তবে কাজের দিক থেকে আলিয়ার চেয়ে খানিকটা বেশি ব্যস্তই রণবীর। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও চার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর।

 

 

 

ফা আ/ এনজি