রাত ১০:৩৮ | শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৫ জিলহজ, ১৪৪৭

ছবির গল্পে দেখুন বিশ্বকাপের উদ্বোধনী

স্পোর্টস ডেস্ক

 

 

প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠেছে গতকাল। সব মিলিয়ে আধাঘণ্টার মতো হয়েছে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। তিন পর্বের উদ্বোধনীর বাকি দুই পর্ব হবে আরও দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডায়। প্রথম পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেছেন। বিশ্বকাপ মানেই যেন শাকিরার গান। আরও একবার সমর্থকদের সুরের মূর্ছনায় ভাসালেন শাকিরা। 

ছবির গল্পে বিশ্বকাপ উদ্বোধনী

স্থানীয় নৃত্যশিল্পীরা উদ্বোধনীতে পারফর্ম করেছেন। 
বিশ্বকাপ মানেই যেন শাকিরার গান। আরও একবার সমর্থকদের সুরের মূর্ছনায় ভাসালেন কলম্বিয়ান পপ তারকা। 

 

প্রথম পর্বের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।

 

কলম্বিয়ান শিল্পী জে বলভিন পারফর্ম করছেন। 
প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠেছে গতকাল। 

 

বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। দেশটির নিজস্ব সংস্কৃতির ছোঁয়াও ছিল উদ্বোধনীতে। 

 

তিন পর্বের উদ্বোধনীর বাকি দুই পর্ব হবে আরও দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডায়। 
স্টেডিয়ামে আলোর জ্বলকানি থাকলেও বাইরে বিক্ষোভও হয়েছে। 

 

 

কা হি/ এনজি