সন্ধ্যা ৬:২৬ | সোমবার | ৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ১৯ সফর, ১৪৪৮

চীনের রাষ্ট্রদূত : তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন

নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইয়াও ওয়েন বলেন, জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ছিল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বক্তব্য দেন এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

আ ই/ এনজি